spot_img
spot_img

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন নিশ্চিত করেছেন শেখ হাসিনা: বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন নিশ্চিত করেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩০ জুন) আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন বলেন, পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ সারা বিশ্বে প্রশংসনীয়। দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন নিশ্চিত করার পাশাপাশি দেশকে সবুজায়নে অসম্ভব সাফল্য দেখিয়েছেন শেখ হাসিনা। তার সুদক্ষ নেতৃত্বে সকল প্রাকৃতিক দুর্যোগ সফলভাবে মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বাহাউদ্দিন আরও বলেন, ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশে ফিরে আসেন তখন তিনি শত প্রতিকূলতার মধ্যেও দেশের ভারসাম্য বজায় রাখার জন্য সবুজায়নের প্রতি গুরুত্ব দিয়েছিলেন। শেখ হাসিনা শুধু দেশের মানুষ, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেননি, সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের মাধ্যমে সবুজ প্রকৃতি গড়ার ক্ষেত্রেও লড়াই-সংগ্রাম চালিয়ে গেছেন।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ