spot_img
spot_img

ইরাক হামলার মূল হোতা আমেরিকার সাবেক প্রতিরক্ষামন্ত্রী মারা গেছেন

আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনামলে ইরাকে মার্কিন হামলার মূল হোতাদের একজন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফিল্ড মারা গেছেন।

মঙ্গলবার (২৯ জুন) নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের টাওস শহরে ৮৮ বছর বয়সে নিজ বাড়িতেই মারা যান রামসফিল্ড।

৯/১১ পরবর্তী সময়ে তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধের’ অন্যতম প্রবক্তা ছিলেন রামসফেল্ড। তারই পরামর্শক্রমে ইরাকে ব্যাপক ধ্বংসযজ্ঞের অস্ত্র রয়েছে দাবি তুলে ২০০৩ সালে দেশটিতে ব্যাপক হামলা চালায় আমেরিকা। এতে লাখো লাখো নিরীহ মানুষ হত্যার শিকার হয়। ঘর-বাড়ি হারিয়ে উদ্বাস্তু হয় কোটি কোটি মানুষ। তবে আজো তেমন কোনো অস্ত্রের সন্ধান পায়নি তারা। এছাড়া ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পরিকল্পনকারী হিসেবে বুশের সহযোগী হয়ে কাজ করেন রামসফেল্ড।

মধ্যপ্রাচ্যভিত্তিক রিসার্চ ও অ্যাকটিভিস্ট গ্রুপ কাওকাবি ফাউন্ডেশনের সভাপতি ইয়াদ আল-বাগদাদি বলেন, ডোনাল্ড রামসফিল্ড একজন যুদ্ধাপরাধী যিনি অবৈধ যুদ্ধ পরিচালনা করেছেন যাতে নির্বিচারে গণহত্যা, নিয়মতান্ত্রিক নির্যাতন ও লুটপাট এবং বিপুল দুর্নীতির সূত্রপাত হয়েছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ