spot_img
spot_img

তালেবানদের সহায়তায় ১ লাখেরও বেশি মানুষকে উদ্ধার করতে পেরেছি: আমেরিকা

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলার পর উদ্ধার অভিযান চালিয়ে নেওয়ার জন্য মার্কিন বাহিনীকে তালেবানদের সঙ্গে সমন্বয় করতে হবে উল্লেখ করে হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি বলেছেন, তালেবানদের সঙ্গে সমন্বয়ের কারণেই আজ পর্যন্ত আমরা ১ লাখ ৪ হাজারের বেশি মানুষকে উদ্ধার করতে পেরেছি।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, তালেবানের ব্যাপারে আমরা কি ভাবছি সেটা নিয়ে অতিরঞ্জিত করতে চাই না। আমরা তাদের বিশ্বাস করি না। তারা আমাদের বন্ধু নয়। আমরা কখনও এটা বলিনি।

তিনি আরও বলেন, এটা সত্য যে আফগানিস্তানের বিশাল অঞ্চল এখন তালেবানদের নিয়ন্ত্রণে। আর তালেবানদের সঙ্গে সমন্বয়ের কারণেই আজ পর্যন্ত আমরা ১ লাখ ৪ হাজার মানুষের জীবন বাঁচাতে পেরেছি। আর উদ্ধার অভিযান চালানোর জন্য এই সমন্বয় করাটা জরুরি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ