আফগানিস্তান থেকে ব্রিটেনের কূটনীতিক ও কর্মকর্তাসহ সেখানে অবস্থানরত সেনা দলের অবশিষ্ট সদস্যদের নিয়ে শেষ বিমানটি কাবুল ছেড়েছে।
ব্রিটেনের রাষ্ট্রদূত লওরি ব্রিস্টো এক টুইটবার্তায় বলেন, প্রায় ১৫ হাজার ব্রিটিশ নাগরিক, আফগান স্টাফ এবং ঝুঁকিতে থাকা অন্য মানুষদের ব্রিটেনে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অপারেশন সমাপ্তি ঘোষণার সময় এসেছে। কিন্তু এখনও যারা আফগানিস্তান ত্যাগ করতে চায় আমরা তাদের ভুলে যায়নি। তাদের সহায়তায় যা করা যায় ব্রিটেন তা করবে।











