spot_img

শেষ ব্যক্তি হিসেবে আফগানিস্তান ত্যাগ করেন মার্কিন কমান্ডার ও রাষ্ট্রদূত

দীর্ঘ ২০ বছরের যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে আমেরিকা।

সোমবার (৩০ আগস্ট) রাতে তাদের আফগান ত্যাগ করার মধ্য দিয়ে এ যুদ্ধের অবসান ঘটে।

শেষ আমেরিকান হিসেবে দেশটি থেকে সরে যান আফগানিস্তানে আমেরিকান স্থলবাহিনীর কমান্ডার ও ওয়াশিংটনের রাষ্ট্রদূত। তারাই শেষ ব্যক্তি হিসেবে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ওঠেন।

ইউএস সেন্ট্রাল কমান্ডার বলেন, শেষ ব্যক্তি হিসেবে বিমানে ওঠেন ৮২তম এয়ারবোন ডিভিশনের কমান্ডার ও সেখানে আমার স্থলবাহিনীর কমান্ডার জেনারেল ক্রিস ডোনাহো।

মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি পেন্টাগনে সাংবাদিকদের বলেন, আর তার সাথে ছিলেন রাষ্ট্রদূত রস উইলসন।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ