মার্কিন মদদপুষ্ট আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির দেশত্যাগের মধ্য দিয়ে তার সরকারের পতনের পর দেশটির নতুন অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছে তালেবান।
গত মঙ্গলবার আফগানিস্তানের স্থানীয় পাজউক নিউজ এজেন্সি এক টুইট বার্তায় এই তথ্য জানায়।
টুইট বার্তায় বলা হয়, আফগানিস্তানের নতুন অর্থমন্ত্রী হিসেবে তালেবান গুল আগাকে নিয়োগ দিয়েছে। সাথে সাথে দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী পদে সদর ইবরাহিম, ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী হিসেবে সাখাউল্লাহ ও ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী হিসেবে আবদুল বাকিকে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়াও আফগানিস্তানের গোয়েন্দা বিভাগের নতুন প্রধান হিসেবে নাজিবুল্লাহ, কাবুল প্রদেশের গভর্নর হিসেবে মোল্লা শিরিন ও কাবুলের মেয়র পদে হামদুল্লাহ নোমানিকে নিযুক্ত করা হয়েছে।











