spot_img
spot_img

করোনায় যশোর জেনারেল হাসপাতালে একদিনে ৫ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় চার ও উপসর্গে একজন মারা গেছেন।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) যশোর জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম এসব তথ্য জানান।

তিনি জানান, হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছেন ২৬ এবং ইয়েলো জোনে ১৯ জন। গত ২৪ ঘণ্টায় ইয়েলো জোনে ভর্তি হয়েছেন ১০ জন।

এদিকে যশোরের ২১৮টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ