spot_img

আফগানিস্তানে আমেরিকা ট্রাজেডি ছাড়া আর কিছুই অর্জন করেনি: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ট্রাজেডি ছাড়া আর কিছুই অর্জন করেনি। এতে সব পক্ষের প্রাণহানি ছাড়াও প্রমাণ হয়েছে অন্য দেশের উপর বিদেশি মূল্যবোধ চাপিয়ে দেওয়া সম্ভব নয়।

রাশিয়ার পূর্বাঞ্চলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তরুণদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

পুতিন বলেন, মার্কিন বাহিনী ওই ভূখণ্ডে ২০ বছর ছিলো আর ২০ বছর চেষ্টা করেছে… সেখানে বসবাসরত মানুষদের ‘সভ্য’ করতে, নিজেদের মূল্যবোধ এবং বিশ্বের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য জীবনমান সেখানে প্রবেশ করাতে চেয়েছে। ফলাফল হলো যারা এসব চেষ্টা করেছে তাদের ট্রাজেডি ও প্রাণহানি, এমনকি যারা আফগানিস্তান ভূখণ্ডে বসবাস করে তাদের জন্যও।

ভ্লাদিমির পুতিন বলেন, বাইরের থেকে কোনও কিছু তাদের উপর চাপিয়ে দেওয়া সম্ভব নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ