spot_img
spot_img

অযোধ্যায় প্রবেশে আসাদউদ্দিন ওয়েইসির উপর নিষেধাজ্ঞার দাবি হিন্দু সাধুদের

মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়েইসি এমপিকে ভারতের হিন্দুত্ববাদী বিজেপিশাসিত উত্তর প্রদেশে অযোধ্যায় প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করতে হবে বলে দাবি জানিয়েছেন হিন্দু সাধুরা।

শনিবার (৪ সেপ্টেম্বর) হিন্দি গণমাধ্যম জি নিউজে এই তথ্য জানানো হয়।

জানা যায়, হিন্দুত্ববাদী বিজেপিশাসিত ভারতের ওই রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ‘মিম’ দলের পোস্টার নিয়ে কতিপয় হিন্দু সাধু ওয়াইসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির দাবি তুলে। রাজ্যটিতে ‘মিম’ দল কমপক্ষে ১০০ আসনে নির্বাচনে লড়বে বলে ঘোষণা করেছে।

আগামী ৭ সেপ্টেম্বর আসাদউদ্দিন ওয়াইসির প্রস্তাবিত অযোধ্যা সফরের আগে তার দলীয় পোস্টার নিয়েও বিতর্ক সৃষ্টি করেছে হিন্দু সাধুরা। তাদের দাবি, সরকারি রেকর্ডে ‘অযোধ্যা’ জেলার নাম উল্লেখ থাকার পরেও মিম-এর পোস্টারে ‘ফৈজাবাদ’ জেলা কেন লেখা হলো।

হিন্দু পুরোহিত রাজু দাস আসাদউদ্দিন ওয়েইসিকে টার্গেট করে বলেন, নির্বাচনের সময় শোষিত, বঞ্চিত সমাজের নামে ওয়াইসি দোকান চালাচ্ছেন।

তিনি দাবি করে বলেন, যখন শোষিত ও বঞ্চিত সমাজ নিপীড়িত হয়েছে, তখন ওয়াইসি চিন্তিত ছিলেন না। কিন্তু, এখন যখন নির্বাচন এসেছে, তিনি রাজনৈতিক দোকান চালাতে অযোধ্যায় আসছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ