spot_img

করোনা: ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ হাজারের বেশি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪২ হাজার ৭৬৬ জন। একইসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০৮ জনের।

রবিবার (৫ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

ভারতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে প্রায় প্রতিদিনই ৪০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৪০ হাজার ৫৬৭ জনের। করোনায় আক্রান্ত হয়েছে তিন কোটি ২৯ লাখ ৮৮ হাজার ৬৭৩ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ