spot_img

বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার করে আজীবন রাজত্ব চায় সরকার: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার পতন আন্দোলনের একটি রব চারদিকে আছে। জাতীয় ঐক্যের মিছিল যেকোনও সময় একত্রিত হবে। যেকোনও সময় নিশিরাতের সরকার টিকে থাকতে পারবে না। এই আশঙ্কাবোধ থেকে ধর্মীয় সংখ্যালঘুদের দুর্বল ভেবে, তাদের ওপর আক্রমণ করে একটি আতঙ্ক সৃষ্টি করা এবং বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে নিঃস্ব করে আজীবন রাজত্ব করতে চায়।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে কুমিল্লার শহরে নগরীর হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, এসব ঘটনায় বিএনপি-জামায়াতকে দোষারোপ করলেও জামায়াতকে তো খুঁজেই পাওয়া যায় না। দিনেও না, রাতেও খুঁজে পাওয়া যায় না। এখন জামায়াতের অস্তিত্ব বলতে কিছু নেই।

তিনি বলেন, হিন্দু-মুসলিম নয়, মূলত সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে অনাগ্রহী। কারণ সরকারের জনপ্রিয়তা এবং দায়বদ্ধতা নেই। তবে বিএনপির দায়বদ্ধতা আছে বিধায় সবসময় জনগণের পাশে থাকে। শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় আওয়ামী লীগ। না হলে কুমিল্লার ঘটনায় সারা দেশে এক সপ্তাহের তাণ্ডবে হাজারও ঘটনা ঘটেছে। সরকার আন্তরিক হলে এতো ঘটনা ঘটতো না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ