spot_img

আইসিইউতে খালেদা জিয়া

আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ সোমবার (২৫ অক্টোবর) বিকেলে একটি মাইনর অপারেশনের পর তাকে আইসিইউতে নেওয়া হয়।

এদিকে খালেদা জিয়া বর্তমানে সুস্থ ও বিপদমুক্ত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিন বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, আজ ম্যাডামের ছোট একটি বায়োপসি করা হয়েছে। অপারেশনের পর তিনি ছেলে তারেক রহমান, ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথির সঙ্গে কথা বলেছেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন তিনি ভালো আছেন।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া সুস্থ আছেন। এখন তিনি বিপদমুক্ত। চিকিৎসকরা বলেছেন এখন তার বিপদের সম্ভাবনা নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ