spot_img
spot_img

গীতা পড়ার থেকে খেলাধুলা করা ভালো: পশ্চিমবঙ্গের মন্ত্রী বেচারাম

পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেছেন, গীতা পড়ার চেয়ে খেলাধুলা করা ভালো, খেলাধুলা করলে মন ভালো থাকে। সমস্ত কাজই ভালো হয়। খবর এবিপি আনন্দের।

রোববার (২৬ ডিসেম্বর) ভারতের হুগলিতে মহিলা হকি চ্যাম্পিয়ন ২০২১ অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।

বেচারাম মান্না বলেন, যারা ভালো খেলোয়াড় হয় তারা কখনও অপরাধের সঙ্গে যুক্ত থাকে এমনটা কোনোদিন শুনবেন না। যারা খেলোয়াড় তারা কারো বাড়িতে ডাকাতি করতে গেছে, কোনো নারীর গায়ে হাত দিয়েছে, এরকম কোনো অভিযোগ শোনা যাবে না।

তিনি বলেন, খেলার মাধ্যমে অপরাধবোধকে আমরা কমাতে পারি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ