spot_img
spot_img

‘পূর্বদিকে ন্যাটো জোটের বিস্তার রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পূর্বদিকে ন্যাটো জোটের বিস্তার রাশিয়ার জন্য ভয়াবহ নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে। ন্যাটোর কাছ থেকে নিরাপত্তার গ্যারান্টি আদায় করা এখন মস্কোর জন্য ‘জীবন ও মৃত্যুর’ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

‘রোসিয়া-১’ টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ এসব কথা বলেন তিনি।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, গত দুই দশক বা তারও বেশি সময় আগে থেকে তারা [পাশ্চাত্য] আমাদেরকে পদ্ধতিগতভাবে প্রতারিত করে এসেছে। ফলে পরিস্থিতি এমন এক স্থানে এসে ঠেকেছে যেখানে আমাদের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। এই প্রতারণা এবং পূর্বদিকে ন্যাটোর রাজনৈতিক ও সামরিক অবকাঠামোর বিস্তার অব্যাহত রয়েছে।

পেসকভ বলেন, ইউক্রেন, জর্জিয়া ও মোলদোভাকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করা হলে বিষয়টি ‘জীবন ও মৃত্যু’ হিসেবে গ্রহণ করবে মস্কো। এছাড়া, ইউক্রেনে আরেকটি গৃহযুদ্ধ বিশেষ করে পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে সংঘর্ষের বিস্তার রাশিয়া মেনে নেবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ