বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ২৮ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৬৬৬ জন ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪ লাখ মানুষ নতুনকরে শনাক্ত হওয়ার পর এ সংখ্যা দাঁড়ায়।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় ওয়াল্ডওমিটার থেকে এ তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ১৬ হাজার ৩৭০ জন। বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৪ লাখ ১১ হাজার ৯৪৮জন।
এছাড়াও একই সময়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৮৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ৩ হাজার ৯০৭ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ২১৫ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৮১ হাজার ৯১১ জনের।











