করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬২ জনে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একই সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩৯৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৩৭৩ জন। দেশে বর্তমানে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জন।










