spot_img

তরুণেরা চাইলে অনলাইনে গুজবের মহামারি ঠেকাতে পারে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, তরুণেরা চাইলে অনলাইনে গুজবের মহামারি ঠেকাতে পারে। অপশক্তির বিরুদ্ধে তরুণেরা বিশেষ ভূমিকা রাখতে পারেন। তরুণেরা দেশের ভালো-মন্দ তুলে ধরবেন। একই সঙ্গে মিথ্যা তথ্য, গুজব বা অপপ্রচার প্রতিরোধ করবেন।

বুধবার (৫ ডিসেম্বর) সিরডাপ মিলনায়তনে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) আয়োজিত ‘কুতথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে জাতীয় কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আগের যুগেও ভুল তথ্যের কারণে বিভিন্ন গোত্রে যুদ্ধ হয়েছে। আজকেও ভুল তথ্যের কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে। গুজব প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ডিজিটাল কথাটি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক কটূ কথা শুনতে হয়েছে। তবে আজ কোভিড-১৯ এসে বুঝিয়ে দিলো যদি বাংলাদেশ ডিজিটাল না হতো তাহলে অন্ধকারে বসে থাকতে হতো।

আশরাফ আলী খান খসরু বলেন, আমরা যখন বিদেশে যাই, বিদেশে বসেই আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলের কাজ করি। প্রধানমন্ত্রী যখন বাইরে যান, সেখানে থাকতে হয় তখন বাংলাদেশকে তো তিনি থামিয়ে রাখেন না কোনো স্বিদ্ধান্ত কিংবা ফাইল নিষ্পত্তির কারণে। কোভিড চলাকালে এক সেকেন্ডও বাংলাদেশ থেমে থাকেনি। এসব কিছু হয়েছে বাংলাদেশ ডিজিটাল হওয়ার কারণে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ