spot_img

ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে আমন্ত্রণ পেল বিএনপি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে চলমান রাষ্ট্রপতির সংলাপে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১২ জানুয়ারি বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিএনপির সংলাপের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) এ আমন্ত্রণপত্র নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ চিঠি গ্রহণ করেন।

তবে ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে এ সংলাপকে অর্থহীন দাবি করে তাতে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

গত ২০ ডিসেম্বর প্রথম দিনে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ইতোমধ্যেই ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করেছেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ