spot_img
spot_img

শীতজনিত রোগে মৃত্যু ১০০ ছাড়াল : স্বাস্থ অধিদপ্তর

শীতজনিত রোগে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে এক হাজার ৮৬ জন আক্রান্ত হয়েছেন এবং আরও এক জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৭২ হাজার ৮০ জন। একই সময়ে এ রোগে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে।

পাশাপাশি ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ২২০৭ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ