spot_img
spot_img

আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ; গত ২৪ গণ্টায় ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় দুজন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুজন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি শূন্য রয়েছে। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২২ জন এবং অন্যান্য বিভাগে ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৫৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৭৪ জন এবং ঢাকার বাইরে ২৯৪ জন।

অন্যদিকে, ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫১৮ জন। এর মধ্যে ঢাকায় ২৪৯ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ছয়জনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ