spot_img
spot_img

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৭, নিখোঁজ ১১

ইন্দোনেশিয়ায় সাগরে যাত্রীবাহী একটি ফেরি ডুবে গেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরও ১১ জন।

বুধবার (৩০ জুন) দেশটির বালি উপকূলবর্তী সাগরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফেরিটি জাভা দ্বীপ থেকে একটি সরু প্রণালী দিয়ে যাচ্ছিল। ডুবে যাওয়া এ ফেরিতে ৫৭ যাত্রী ও ক্রু ছিল।

বালি অনুসন্ধান ও উদ্ধার বিভাগের প্রধান গেদা দার্মাদা বলেন, পানি থেকে সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ১১ জন নিখোঁজ রয়েছেন। আমরা নিখোঁজদের সন্ধানে এখন তল্লাশি অভিযান চালাচ্ছি। এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।

সূত্র: খালিজ টাইমস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ