spot_img

ভিডিও গেমসে কাবা শরীফ ধ্বংসে আল-আজহারের সতর্কতা

মিসরের রাজধানী কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক ভিডিও গেমসে কাবা ঘর ধ্বংসের টাস্ক থাকার বিষয়ে সতর্কতা জানিয়েছে।

বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইলেকট্রনিক ফতওয়া এক বিবৃতিতে এই সতর্কতা জানায়।

ফরচুন নামের এই গেমটিতে গেমারকে এক পর্যায়ে পরের ধাপে যেতে হলে কাবা ঘর ধ্বংস করতে হয়।

বিবৃতিতে বলা হয়, এর আগে (সেন্টার ফর ইলেকট্রনিক ফতওয়া) কিছু ইলেকট্রনিক গেমের বিরুদ্ধে সতর্কতা জানিয়েছিল যাতে তরুণরা আসক্ত। যা তাদের প্রয়োজনীয় জ্ঞান বা কাজের দিক থেকে মনোযোগ সরিয়ে নিয়ে বাস্তবতা থেকে দূরে এক কল্পনার জগতে আটকে রাখে। সাথে সাথে তাদের ঘৃণা এবং নিজেদের বা অন্যদের ক্ষতি করার দিকে উৎসাহিত করে।’

ফরচুন গেমে পরের ধাপে যেতে কাবা ধ্বংস করার বিষয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এটি তরুণদের বিশ্বাস, আত্মসম্মান ও তাদের পবিত্র স্থানের গুরুত্ব অনুধাবনে প্রভাবিত করবে। সুতরাং, সহিংসতায় উস্কানি দেয়া এবং বিশ্বাসকে বিকৃত করা মিথ্যা ধারণাযুক্ত সব ইলেকট্রনিক গেমস নিষিদ্ধ করতে সেন্টার আহ্বান জানাচ্ছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ