spot_img
spot_img

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ৪ ভারতীয় সেনা

ভারতের পূর্ব সিকিমের গ্যাংটকে প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে সেনাসদস্যদের বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ ফুট গভীর খাদে নিমজ্জিত হয়েছে। এতে চার জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই জন। তাদের শিলিগুঁড়ির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১ জুলাই) ভারতের পূর্ব সিকিমে এই ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাকে করে ছয় জওয়ান গ্যাংটকের দিকে যাচ্ছিলেন। তারা প্রত্যেকেই বাহিনীর কুমায়ুন রেজিমেন্টের জওয়ান। গ্যাংটকের ১০ কিলোমিটার আগে নিউ জওহরলাল নেহরু রোডের উপর সিক্সথ মাইলের কাছে পিছলে যায় ট্রাকের চাকা। নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ ফুট গভীর খাদে পড়ে যায় ট্রাকটি।

স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে বৃষ্টি হচ্ছিল।

সিকিমের পুলিশের তরফে জানানো হয়েছে, প্রবল বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই সকাল সাড়ে টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জওয়ানের। গ্যাংটকের সেনা হাসপাতালে নেওয়ার পর বাকি তিনজনের মৃত্যু হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ