মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আফগান ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ শায়খ আহমাদুল্লাহর

আফগানিস্তানে রোববার রাতের ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের দাঈ শায়খ আহমাদুল্লাহ। একইসঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত আফগান জনগণের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ এই শোক প্রকাশ করেন।

তিনি বলেন, ‘ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে ছয়শোর অধিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করছি, নিহতদের তিনি ক্ষমা করুন। তাদের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও ধৈর্য ধারণের তাওফিক দিন। আহতদের দ্রুত আরোগ্য দান করুন। এই রকম ভয়াবহ দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ