spot_img
spot_imgspot_img

তালেবানের সঙ্গে চুক্তি নিয়ে ভারতকে অন্ধকারে রাখে আমেরিকা: জয়শংকর

তালেবানের সঙ্গে চুক্তি নিয়ে ভারতকে আমেরিকা অন্ধকারে রাখে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

তিনি বলেন, দোহা চুক্তির বহু বিষয় নিয়ে ভারতকে অন্ধকারে রেখেছিল আমেরিকা।

শুক্রবার (১ অক্টোবর) মার্কিন-ভারত কৌশলগত পার্টনারশিপ ফোরামে তিনি এ কথা বলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে সবাইকে নিয়ে সরকার গঠনের বিষয়টি অসম্ভব।

উল্লেখ্য, বড় ধরণের বিপর্যয়ের মুখে পড়ে গতবছরে কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে আফগান শান্তি চুক্তি সই করতে বাধ্য হয় আমেরিকা। সেই চুক্তি অনুযায়ী এ বছর আগস্টে আফগান ছাড়ে মার্কিন সেনা। আর মার্কিন সেনার প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ