spot_img
spot_imgspot_img

ট্রাম্পের ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে যে ভুল করেছিলেন তার মাসুল আমাদের আজও দিতে হচ্ছে।

রোববার (১ নভেম্বর) রাতে ইতালির রাজধানী রোমে জি২০ শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে বৈঠক করেন বাইডেন।

ওই বৈঠকের ফল তুলে ধরতে গিয়ে বাইডেন জি২০ শীর্ষ সম্মেলনে বলেন, তিন ইউরোপীয় দেশের শীর্ষনেতাদের সঙ্গে তার বৈঠকে এই সমঝোতা হয়েছে যে, ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান কূটনৈতিক পন্থায় হতে হবে এবং এটিই সেরা উপায়।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন বাইডেন প্রশাসন তার সবগুলো প্রত্যাহার করতে এখনও সম্মত হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ