spot_img
spot_imgspot_img

বিশ্বজুড়ে সাড়ে ৪ হাজার ফ্লাইট বাতিল

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে সংক্রমণ বৃদ্ধি এবং খারাপ আবহাওয়ার কারণে নববর্ষের উৎসবের মধ্যেই বিশ্বজুড়ে হাজারও ফ্লাইট বাতিল হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৪ হাজার ফ্লাইট বাতিল করা হয়।

অন্যদিকে এক আমেরিকারই ফ্লাইট বাতিলের সংখ্যা পৌঁছেছে নতুন উচ্চতায়। চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে সংক্রমণ বৃদ্ধি এবং খারাপ আবহাওয়ার কারণেই বিপুল সংখ্যক এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার.কম-এর তথ্য অনুযায়ী, শনিবার বিশ্বজুড়ে প্রায় ৪ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে এক যুক্তরাষ্ট্রেই বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা আড়াই হাজারের বেশি।

বিবিসি বলছে, বিশ্বব্যাপী আকাশপথে যাত্রীসেবা দেওয়া এয়ারলাইন্সগুলো মূলত ব্যাপকভাবে স্টাফ সংকটে পড়েছে। এয়ালাইন্সগুলোতে কর্মরত ক্রুদের অনেকেই করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে চলে যাওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ