spot_img
spot_img

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে দেশটির পার্লামেন্ট ভবনে আগুন লেগেছে। ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১ টার দিকেও পার্লামেন্ট ভবনের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছিল বলে জানা যায়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনের ছাদে আগুন লেগেছে। ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনেও আগুন দেখা লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ভবনের বিভিন্ন দেয়াল ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে।

সামাজিকমাধ্যমে প্রকাশিত ছবিতে পার্লামেন্টের ভবনগুলোর একটির ছাদের অনেক দিক থেকে আগুন ও ধোঁয়া বের হয়ে আসতে দেখা যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা এখনো জানা যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ