spot_img
spot_img

সুদানে গণতন্ত্রের দাবিতে শুরু হওয়া ব্যাপক আন্দোলনে নিহত ৫৪

সুদানে গণতন্ত্রের দাবিতে শুরু হওয়া তীব্র বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫৪ ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

শনিবার (২ জানুয়ারি) সুদানি চিকিৎসকদের একটি সংগঠন এমন তথ্য দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

সুদানি চিকিৎসকদের সংগঠন ‘দ্যা সেন্ট্রাল কমিটি অব সুদানিস ডক্টরস’ জানিয়েছে, বৃহস্পতিবার শুরু হওয়া সামরিক সরকারবিরোধী বিক্ষোভে সরাসরি গুলিতে আহত ২৩ বছর বয়সী আবদুল্লাহ আব্বাস মারা গেছেন। আবদুল্লাহ আব্বাস মারা যাওয়ার ফলে বৃহস্পতিবারের ওই বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ছয়। ফলে ২০২১ সালের ২৫ অক্টোবর তারিখ থেকে এখন পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা হয়েছে ৫৪ জন।

বৃহস্পতিবার সুদানের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এসব এলাকার মধ্যে আছে সুদানের রাজধানী খার্তুম। সুদানের পূর্বাঞ্চলে কাসালা ও পোর্ট সুদানে বিক্ষোভ হয়েছে। এছাড়া সুদানের উত্তরাঞ্চলের আতবারা শহরেও বিক্ষোভ হয়েছে। এসব অঞ্চলের সাধারণ মানুষ গণতন্ত্রের দাবিতে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। তারা সুদানি সেনাবাহিনী ও দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোকের মধ্যে যে রাজনৈতিক চুক্তি হয়েছে তার নিন্দাও করেছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ