spot_img
spot_img

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী ইন্দোনেশিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দেশ ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আরমানাথা ক্রিস্টিয়াওয়ান নাসির বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জাকার্তা ঢাকার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী।

আজ সোমবার (২ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করে বলেন, ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐক্য থাকা সত্ত্বেও ঢাকা ও জাকার্তার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠেনি।

তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে আমরা যথাসাধ্য উদ্যোগ নিতে প্রস্তুত।’

এসময়, বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসামুক্ত ভ্রমণের প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা।

নাসির আরও বলেন, বাংলাদেশ থেকে চতুর্থ সর্বোচ্চ পণ্য আমদানিকারক দেশ ইন্দোনেশিয়া।

ইন্দোনেশিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল, উৎপাদন ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানান নাসির।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ