spot_img
spot_img

করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৮৮, শনাক্ত ৩,৪৩৬

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৬ হাজার ৩৬২ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৩৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭ হাজার ১১৬ জনে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৭৯১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৫৯৬টি নমুনা সংগ্রহ এবং ৩৩ হাজার ২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৮৯ লাখ ৯১ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

মারা যাওয়া ৮৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে রয়েছে ৩ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ