বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ১০ দফা হচ্ছে রাষ্ট্র মেরামতের জন্য, গভীর খাদ থেকে টেনে তুলে ট্রেকে আনার জন্য যে পরিবর্তনগুলো দরকার তার জন্য। যে রাষ্ট্র আওয়ামী লীগ ভেঙে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, যে রাষ্ট্রে মানুষ জীবনের নিরাপত্তা হারিয়ে ফেলেছে, আইনের শাসন নাই, ভোটের অধিকার নাই।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে জামালপুর জেলা বিএনপি আয়োজিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা, ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, আওয়ামী লীগের লোকজন লুটপাটের নতুন অর্থনীতি গড়ে তুলেছে-আওয়ামী মডেল অফ ইকোনোমিক্স, তারা নতুন অর্থনীতি গড়ে তুলেছে তাদের লুটপাটের জন্য। এখানে বাংলাদেশের মানুষের কিছু নেই, তাই এই রূপরেখা।










