বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার দেশকে তছনছ করে দিয়েছে। ছাত্রদের আশার আলো ফোটাতে হবে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত ছাত্রদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুদু বলেন, ছাত্ররা জেগে উঠলে এই সরকারের পতন নিশ্চিত। প্রধানমন্ত্রী বলেছেন- ভোট চোরদের মানুষ পছন্দ করে না, দুর্নীতিবাজদের মানুষ পছন্দ করে না। তাহলে আপনারা (আওয়ামী লীগ) কেন ক্ষমতায় আছেন?










