spot_img
spot_img

আ’লীগে হাত দিলে বিএনপির হাত কেটে যাবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আওয়ামী লীগ ইস্পাতের মতো শক্ত সরকার, এখানে হাত দিলে বিএনপির হাত কেটে যাবে।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে ছানি অপারেশন এবং চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, শেখ হাসিনার সরকারকে বিএনপি ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়। কিন্তু বিএনপি জানে না, আওয়ামী লীগ ইস্পাতের সরকার। এখানে হাত দিলে বিএনপির হাত কেটে যাবে। কারণ আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কাজ করে, জনগণ আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে।

উদ্বোধনী অনুষ্ঠানে ন্যাশনাল আই কেয়ারের লাইন ডিরেক্টর অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পৌরসভার মেয়র মুহাম্মাদ রমজান আলী, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ জাকির হোসেন, সিভিল সার্জন মুহাম্মাদ মোয়াজ্জেম আলী চৌধুরী খান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ