spot_img
spot_img

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরেছেন।

শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফিরেছেন।

সফরকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিনি উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এছাড়াও তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গমন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ