spot_img

অনুপ্রবেশকালে বঙ্গোপসাগরে ১৩ ভারতীয়সহ ট্রলার আটক

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ১৩ জেলে–মাঝিসহ ভারতীয় একটি মাছ ধরার ট্রলার আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের বাগেরহাটের মোংলাসংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

শুক্রবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর গোয়েন্দা পরিদপ্তর শাখার (মিডিয়া কর্মকর্তা) লে. কমান্ডার বি এন আমিরুল হক বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের সোনার বাংলা নামের একপি জাহাজ বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল। এ সময় বাংলাদেশ জলসীমার ভেতরে এসে মাছ ধরার সময় ভারতীয় ট্রলারটি আটক করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ