spot_img

আল্লামা বাবুনগরী রহ. ছিলেন আপোষহীন ও সাহসী রাহবার: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল বলেছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ছিলেন একজন আপসহীন ও সাহসী রাহবার।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর জীবনাদর্শ আলোচনা ও দু‘আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, আল্লামা বাবুনগরী রহ. শত প্রতিকুলতার মাঝেও আপোষহীন ও সাহসী ভূমিকা রেখেছেন। জেল-জুলুম ও নির্যাতন করেও তাঁকে দমানো যায়নি। তিনি আকাবিরে দেওবন্দের উজ্জল নমুনা। সুতরাং এ সমাজ পরিবর্তন করতে হলে ছাত্র সমাজকেও সকল প্রতিকুলতা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের শাখা সভাপতি কে এম দেলোয়ার আল হোসাইনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাকিব সাঈফীর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতী আব্দুর রহীম সাঈদ, বায়তুল মাল সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান, মুহাম্মাদ আবু মুসা, নাঈমুল ইসলাম প্রমূখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ