spot_img

গরীব অসহায়দের সরকারি চাল খোলাবাজারে বিক্রির দায়ে সভাপতির পদ গেল যুবলীগ নেতার

দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু হেণা মোস্তফা কামালকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৮টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মইনুল হোসেন খান নিখিলের নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার অন্তর্গত বিরামপুর উপজেলা শাখার সভাপতি আবু হেনা মোস্তফা কামালকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।

জানা গেছে, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ওএমএসের চাল বিক্রির ডিলার হিসাবে গরীব অসহায়দের সরকারি চাল বিক্রির দায়িত্বে ছিলেন। সেই চাল গরীবদের মাঝে বিক্রি না করে ব্যবসায়ীদের কাছে বেশী দামে বিক্রি করার সময় স্থানীয় লোকজন ভ্যানসহ ১৪ বস্তা চাল আটক করে ইউএনওকে সংবাদ দেয়। এসময় ইউএনও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কলেজ বাজারে একটি চালের দোকান থেকে আরও ৪টি বস্তায় রাখা ওএমএসের চাল জব্দ করেন।

চাল দোকানি আব্দুল গোফফার জানান, তিনি এই চালগুলো ওএমএস ডিলার আবু হেনা মো. মোস্তফা কামালের নিকট থেকে কিনে আনেন। ইতিপূর্বেও তিনি ডিলারের নিকট থেকে চাল কিনে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করেছেন। মোট ১৮ বস্তা চাল জব্দের দিন গত ২৯ ডিসেম্বর ২০২২ তারিখে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলার নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ