spot_img

কখন বিদ্যুৎ আসবে ঠিক নেই, তাই হারিকেন কিনতে পাঠিয়েছি : সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা দুপুর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এ বিষয়ে রসিকতা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এটাই হচ্ছে এই সরকারের উন্নয়নের নমুনা। কখন বিদ্যুৎ আসবে ঠিক নেই, তাই হারিকেন কিনতে পাঠিয়েছি।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকল ৫টার দিকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

টুকু বলেন, আমি যেটুকু বুঝি জাতীয় গ্রিডে বিপর্যয়ের মূল কারণ সবগুলো গ্রিডে ভালো মতো সিনক্রোনাইজড না হওয়া। যার ফলে এ ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে।

বিএনপির এই নেতা বলেন, বাসায় বিদ্যুৎ না থাকার কারণে ইন্টারনেটও নেই। ফলে, যোগাযোগও বন্ধ হয়ে আছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ