spot_img

আন্দোলনের নামে সহিংস আচরণ করলে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাঁকডাক অশ্বডিম্বের মতো। ১১ জানুয়ারি বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনকে স্বাগত জানায় সরকার। তবে আন্দালনের নামে সহিংস আচরণ করলে জনগণের জানমাল রক্ষায় সমুচিত জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ (সওজ) প্রকৌশলী সমিতির ৩০তম সম্মলনে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকারের গত ১৪ বছরে বাংলাদেশ উন্নয়নে অর্জনে বদলে গেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইনের বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে এবং বাস্তবায়নপ্রক্রিয়া শুরু হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর রাষ্ট্রকে ভাবায়। নানা অজুহাতে বিদেশ যায়। কেউ কেউ কষ্টার্জিত টাকা বিদেশে পাচার করে। এদের আমরা ঘৃণা করি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ