spot_img
spot_img

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ দেবে মালয়েশিয়া

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ দেবে মালয়েশিয়া। এছাড়া দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী পারস্পরিক জ্ঞান ও তথ্য বিনিময় করবে।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এক বৈঠকে এ বিষয়ে একমত হয়েছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর জন্য মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানানো হয়। প্রশিক্ষণ দেওয়াসহ দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পারস্পরিক জ্ঞান ও তথ্য বিনিময় এর বিষয়েও দুই মন্ত্রী একমত হয়েছেন।

আলোচনায় মালয়েশিয়ার বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ থেকে পেশাদার ও প্রশিক্ষিত আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগ দেওয়ার অনুরোধ জানান আসাদুজ্জামান খান। জবাবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে সিকিউরিটি গার্ড নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, অতিরিক্ত আইজিপি স্পেশাল ব্রাঞ্চ প্রমুখ।

১৫ সদস্যের প্রতিনিধি দলে মালয়েশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাসনা হাসিমসহ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ