বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যান, সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি এস. এম. এমদাদুল হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বঙ্গভবনে এ সাক্ষাৎ করেন তারা।
বিচারপতি এস. এম. এমদাদুল হকের নেতৃত্বে জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের সদস্যরা রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে এ সময় জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণের সুপারিশ সম্পর্কিত প্রতিবেদন পেশ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











