spot_img

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মশাল মিছিল

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর শংকর এলাকা থেকে ধানমন্ডি ২৭ নম্বর পর্যন্ত মশাল মিছিল করেছে বিএনপি। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসময় লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদও করা হয়। মিছিলে ঢাকা মহানগরীর সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে রিজভী বলেন, লেখক মুশতাককে যে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে কার্টুনিষ্ট কিশোরের বক্তব্যে তা প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে খবর বেড়িয়েছে কিভাবে কাটুনিস্ট কিশোর ও মুশতাকের উপর বর্বর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু নির্যাতন নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। তাদের পতন ঘণ্টা বেজে গেছে। মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। এ সরকারের পতন ঘটিয়ে ছাত্র-জনতা রাজপথ ছাড়বে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ