spot_img

রামেক হাসপাতালে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে মারা যান তিনি। তিনি নওগাঁ জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে আর প্রাণহানির খবর নেই।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৫ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ২৪ জন। বর্তমানে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৪ জন এবং পাবনার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ