spot_img

চবিতে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ৩ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত পৌঁনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে জড়ানো ছাত্রলীগের দুই গ্রুপের নাম ভার্সিটি এক্সপ্রেস ও সিক্সটি নাইন। সংঘর্ষে আহত কর্মীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, এখন পরিস্থিতি শান্ত। দুই গ্রুপকেই হলে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ