spot_img
spot_img

ভারতকে সাহায্য করতে চাই, আগে হাসিনাকে ফেরত পাঠান: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছেন। আমরা এই বিষয়ে ভারত সরকারকে আন্তরিকভাবে সাহায্য করতে চাই। তাই সবার আগে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত পাঠান।

শুক্রবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রশেদ প্রধান বলেন, ভারতের হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী বলেছেন হাসিনা ওয়াজেদ বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি শাহজালাল বিমানবন্দরে নামবেন এবং তাঁকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। দয়া করে হাসিনা ওয়াজেদকে শাহজালাল বিমানবন্দরে পাঠান, আমরা তাকে সসম্মানে ‘স্যালুট’ দিয়ে জেলখানায় পৌঁছে দেব। গণহত্যাকারী এই ফ্যাসিস্টের জন্য ফাঁসির কাষ্ঠ প্রস্তুত আছে।

তিনি ব‌লেন, জুলাই গণঅভ্যুত্থানের হাজারো শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং দেশের আপামর জনতা শুভেন্দু অধিকারীর প্রিয় হাসিনা ওয়াজেদের বিচার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি আরও ব‌লেন, বর্তমান বিএনপিকে দেখলে মনে হয় তারা ভারতের নির্দেশে, আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কার্যক্রম সমাপ্ত করতে চায়। কথা বার্তা পরিষ্কার, গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ক্ষমতাসীন সরকারকে গণআন্দোলনের মুখোমুখি হতে হবে।

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মো. মুজিবুর রহমান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ