spot_img
spot_img

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হলেন আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া

আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলম হাটহাজারী মাদরাসার মজলিসে শূরার বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুন) সকাল ৯টা থেকে জামিয়া মহাপরিচালকের কার্যালয়ে মজলিসে শূরার বৈঠক শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।

মজলিসে শূরার বৈঠকে সভাপতিত্ব করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও জামিয়া আজিজুল উলূম বাবুনগরের মহাপরিচালক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বৈঠকের সিদ্ধান্তসমূহ:

১। দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক হলেন আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া। এর আগে তিনি ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন।

২। মাওলানা শেখ আহমদ শায়খুল হাদীস ও সদরে মুদাররিসের দায়িত্ব পালন করবেন।

৩। মুফতী জসিমুদ্দীন সহযোগী পরিচালকের দায়িত্ব পালন করবেন।

৪। মাওলানা খলীল আহমদ নায়েবে নাযেমে তালিমাত (সহযোগী শিক্ষা পরিচালক) এর দায়িত্ব পালন করবেন।

বিস্তারিত আসছে…

spot_img
spot_img
spot_img

সর্বশেষ