ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাবেক সেনা কমান্ডার মেজর জেনারেল ইৎজাক ব্রিক বলেছেন, পতনের মুখে রয়েছে ইসরাইল। তাই একই সঙ্গে বহু ফ্রন্টে লড়াই করতে প্রস্তুত নয় ইসরাইলি বাহিনী।
বহুসংখ্যক ফ্রন্টে লড়াই শুরু করলে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী ভেঙ্গে পড়বে উল্লেখ করে তিনি বলেন, ইসরাইলের সামরিক বাহিনীর দুর্বলতা এবং সরকারের পতনের বিষয়ে তার মন্তব্য কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ নয় বরং বাস্তবতাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই।
মেজর জেনারেল ব্রিক বলেন, ভবিষ্যৎ যুদ্ধ হবে অভ্যন্তরীণ ফ্রন্টে এবং এই ধরনের অভিজ্ঞতা ইসরাইল সরকারের নেই।
তিনি বলেন, একটি নতুন যুদ্ধ আমাদেরকে বহু বছর পেছনে ফিরিয়ে নিয়ে যাবে। আমরা আগের যুদ্ধগুলোতে যে সমস্ত কঠিন অবস্থার মুখোমুখি হয়েছি, নতুন যুদ্ধ পরিস্থিতির কাছে তা কিছুই না। তিনি বলেন, নতুন যুদ্ধে প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মুখে পড়তে হবে এবং আকাশে বহু ড্রোন উড়তে থাকবে।
সূত্র: পার্সটুডে












