শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে, পাঠ্যপুস্তকে কোন বিষয় বা ছবি নিয়ে কারও আপত্তি বা অস্বস্তি থাকলে তা যদি যৌক্তিক হয় তবে প্রয়োজনে তা সংশোধন, পরিমার্জন বা পরিশীলন করা হবে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ম সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, একই সঙ্গে কিছু স্বার্থান্বেষী মহলের অসত্য অপপ্রচার বা গুজবে কান না দিয়ে কোন বইতে কি আছে বা নেই তার সত্যতা যাচাই করুন।
সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।











