spot_img

আরব আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত

আরব আমিরাতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, দায়িত্ব পালন করার সময় কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে সশস্ত্র বাহিনীর দুই সদস্য নিহত হন।

বিবৃতিতে নিহতদের “শহীদ” হিসেবে উল্লেখ করে বলা হয়, তারা জাতীয় দায়িত্ব পালন করতে গিয়েই প্রাণ হারিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ